ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ইউপিতে আ.লীগের মনোনয়ন তালিকা চূড়ান্ত
উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১। আপডেট ০৮:১০
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চারটি পৌরসভা এবং পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

