চট্টগ্রামে ৩ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ০৭ ডিসেম্বর ২০২১। আপডেট ১৪:৫০

চট্টগ্রাম মহানগরীতে হালিশহর টোল রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে এই ডাকাতদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান নিশ্চিত হয়ে হালিশহর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে হালিশহর থানার টোল রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে একটি কাভার্ডভ্যানসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো.রুবেল (৩৪), মো. আনোয়ার হোসেন (২৮) ও মো.ওসমান গণি প্রকাশ সুমন হোসেন (২৮)। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading