সু চির সাজা কমিয়েছে জান্তা সরকার

সু চির সাজা কমিয়েছে জান্তা সরকার

উত্তরদক্ষিণ।মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৪৪

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়েছে। প্রাথমিকভাবে চার বছরের কারাদণ্ডের বিষয়টি জানা গেলেও মিয়ানমারের জান্তা সরকার তাঁর সাজা দুই বছর কমিয়েছে। গণ অসন্তোষে উসকানি ও করোনা বিধি লঙ্ঘনের দায়ে এ সাজা প্রাপ্ত হন তিনি।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক বাহিনী-নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমারভিত্তিতে সু চির কারাদণ্ড কমানো হয়েছে।

গতকাল সোমবারই জান্তা প্রশাসন জানায়, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট চার বছরের কারাদণ্ড পেয়েছেন। তাঁর সাজার মেয়াদও দুই বছর কমানো হয়েছে। ফলে তিনিও এখন দুই বছর সাজা ভোগ করবেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের দুজনকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হলেও সেনাপ্রধান মিন অং হ্লাইং দুই বছর সাজা কমিয়ে দিয়েছেন।

মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাউ মিন তুন বলেছেন, বর্তমানে তাঁরা যেখানে আছেন, সেখান থেকেই অন্য অভিযোগগুলোর মুখোমুখি হবেন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading