বিএনপি নেতা আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বেচ্ছাসেবক লীগের

বিএনপি নেতা আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বেচ্ছাসেবক লীগের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৭:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্য প্রদান করার কারণে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার এক বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীসহ দেশের সাধারণ সচেতন বিবেকবান মানুষ অত্যন্ত মর্মাহত এবং চরমভাবে ক্ষুদ্ধ।
সংগঠনের নেতৃবৃন্দ এহেন অসত্য ও ধৃষ্টতামূলক বক্তব্যের জন্য দ্রুততম সময়ে তাকে গ্রেফতারের দাবী জানান।

তারা বলেন, বিএনপি নেতা আলাল উদ্দেশ্যমূলকভাবে সরকার প্রধানকে নিয়ে যে নোংরা বক্তব্য দিয়েছেন তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে আলাল জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছে তা ক্ষমার অযোগ্য।

নেতৃদ্বয় আরও বলেন, আমরা বিএনপির এই মানসিক বিকারগ্রস্ত, গালিবাজ, ধর্মব্যবসায়ী নেতার প্রতি গভীর ঘৃণা, ক্ষোভ ও তার অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading