ওমিক্রন দ্রুত সংক্রমিত করে, তবে দুর্বল: স্বাস্থ্য সংস্থা প্রধান

ওমিক্রন দ্রুত সংক্রমিত করে, তবে দুর্বল: স্বাস্থ্য সংস্থা প্রধান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১১:৫০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন ধরণ পূর্ববতী ভেরিয়্যান্টের তুলনায় আগে সংক্রমিত বা ভ্যাকসিন নিয়েছে এমন লোকদের সহজেই সংক্রমিত করতে পারে। তবে এই সংক্রমনের প্রভাব মৃদু।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোর্স আধানম গেব্রেয়েসাস সাংবাদিকদের এসব কথা বলেন।

“দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত ডেটায় ওমিক্রন পুনরায় সংক্রমন বৃদ্ধির ঝুঁকির ইঙ্গিত দেয়। তবে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যাতে দেখা যায়, ওমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল রোগ সৃষ্টি করতে পারে।”

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরো তথ্য প্রমাণ প্রয়োজন।

এসময় সব দেশগুলোতে নজরদারি বাড়ানোর আহবান জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading