দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:৩০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৮.১১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার সুহৃদ ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ১৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৫.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে সুহৃদ ইন্ডাস্ট্রিজ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ৫.৩০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪.৮৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৪.৬৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৫৯ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.৩৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৩.৮৬ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩.৮১ শতাংশ, আইসিবি অগ্রণী-১ মিউচুয়াল ফান্ডের ৩.২৯ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ২.৬৪ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading