মুরাদ বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদ বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত। তিনি বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই।

ডা. মুরাদ হাসান বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এ কথা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এগুলো আমার জানা নেই, তিনি বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন এটা উনার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

সোমবার (৬ ডিসেম্বর) ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে তাকে হুমকিও দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশের পর গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠান। এদিন রাতেই সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading