৫ মাসে রাজস্ব প্রবৃদ্ধি ১৫ শতাংশ; ঘাটতি ১৩ হাজার কোটি টাকা

৫ মাসে রাজস্ব প্রবৃদ্ধি ১৫ শতাংশ; ঘাটতি ১৩ হাজার কোটি টাকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৪৫

চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ১৩ হাজার ৯৮ কোটি টাকা। এই সময়ে রাজস্ব আদায়ে গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও রাজস্ব আহরণের প্রধান তিন খাত আয়কর, ভ্যাট ও আমদানি-রফতানি শুল্ক কোনটাই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বরং তিনটি খাতই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরের নভেম্বর মাস পর্যন্ত রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম।

এসময় তিনি গত পাঁচ মাসের রাজস্ব আদায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৬৭ কোটি টাকা। গত বছর একই সময়ে আদায় হয়েছিল ৮৭ হাজার ১৯৪ কোটি টাকা।যেসব সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে রাজস্ব আদায় আরও বহুগুণ বাড়বে বলে ও জানান তিনি।

রাজস্ব আদায়ের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে বাজেট প্রণোয়নের সময় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের ছক তৈরি করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরমধ্যে প্রথম ৫ মাসে ১ লাখ ১৩ হাজার ৩৬৬ কোটি টাকা আদায়ের ছক তৈরি করা হয়। অথচ এই সময়ে এনবিআর আদায় করতে পেরেছে ১ লাখ ২৬৭ কোটি টাকা। অর্থ্যাৎ প্রথম ৫ মাসে ঘাটতি হয়েছে ১৩ হাজার ৯৮ কোটি টাকা।

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে আমদানি ও রফতানি পর্যায়ে সরকারের আয়ের লক্ষ্যমাত্র ছিল ৩৮ হাজার ৭৫৩ কোটি টাকা। অথচ এই থাতে আয়ের দিক থেকে ৪ হাজার ৭৮৯ কোটি টাকবা পিছিয়ে থেকে এনবিআর সংগ্রহ করেছে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা। চলতি বছর এ থাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৬ হাজার কোটি টাকা।

স্থানীয় পর্যায়ে মূসক বা ভ্যাট বাবদ আয়ের ৪২ হাজার ২৪০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এনবিআর সংগ্রহ করেছে ৩৬ হাজার ৬০৪ কোটি টাকা। অথ্যাৎ ৫ মাসে এখাতে সরকারের আয়ের হিসাব থেকে ঘাটতি হয়েছে ৫ হাজার ৬৩৫ কোটি টাকা। চলতি বছর এখাত থেকে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা আদায়ের ছক তৈরি করেছে এনবিআর।

আয়কর বাবদ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ৩২ হাজার ৩৭২ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এনবিআর আদায় করেছে ২৯ হাজার ৬৯৭ কোটি টাকা। এখাতেও আয়ের তুলনায় ঘাটতি সৃষ্টি হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি টাকা। চলতি বছর এ থাত থেকে ১ লাখ ৬ হাজার কোটি টাকার ছক তৈরি করেছে সরকার।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading