বিয়ের ৭৫ ভাগ খরচ বহন করছেন ক্যাটরিনা!

বিয়ের ৭৫ ভাগ খরচ বহন করছেন ক্যাটরিনা!

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১। আপডেট ১৮:৩০

বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ ও ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা ভিকি কুশলের বিয়ে এখন বি-টাউনে চর্চার শীর্ষে। আজ সেই বহুল প্রতীক্ষিত ৯ ডিসেম্বর।

টাইমস অব ইন্ডিয়ার খবর, রাজস্থানে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসেছে এ জুটির বিয়ের আসর। আজ সাতপাকে বাঁধা পড়েছেন তারা।

ভিকক্যাটের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। বহু অনিশ্চিত খবর সংবাদমাধ্যমে ঘুরছে। এর মধ্যে একটি হলো, বিয়ের খরচের ৭৫ ভাগই নাকি ক্যাটরিনা একা বহন করছেন। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট বিলাসবহুল রিসোর্ট। তাই এর খরচও অনেক। আর ভিকক্যাটের বিয়ে বলিউডের অন্যতম খরুচে বিবাহ হতে চলেছে।

বলিউড লাইফ জানাচ্ছে, বেশির ভাগ চেকেই সই করেছেন ক্যাটরিনা কাইফ। অতিথিদের ভ্রমণ খরচ, নিরাপত্তা ব্যবস্থাসহ বেশ কিছু বিষয় এ খরচের অন্তর্ভুক্ত।

আজ এ যুগলের বিয়ে। এরই মধ্যে ২০১২ সালে দেওয়া ক্যাটরিনার একটি টুইট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ক্যাটরিনা বলেছিলেন, বিয়ে করলে ভারতীয় রাজকীয় আয়োজনেই করবেন। ক্যাটরিনার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।

দীর্ঘদিন প্রেমের পর লেডিলাভ ক্যাটরিনা কাইফের সঙ্গে সংসারজীবন শুরু করতে চলেছেন বলিউড অভিনেতা ভিকি কুশল। যদিও এ যুগল কখনওই তাঁদের প্রেম বা বিয়ের ব্যাপারে মুখ খোলেননি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading