ছবিতে ক্যাটরিনা-ভিকির বিয়ে

ছবিতে ক্যাটরিনা-ভিকির বিয়ে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১। আপডেট ২২:১৫

বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। সর্বশেষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করলেও তা স্বীকার করেননি এই যুগল।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা। কিন্তু তারপরও বিয়ের কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়েছে, যা এখন অন্তর্জালে ভাইরাল। এছাড়াও অফিশিয়ালি বিয়ের কিছু ছবি প্রকাশ করেছেন তারা।

প্রকাশিত ছবিতে দেখা যায়—পরনে লাল রঙের লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূ ক্যাটরিনার। তার এ লেহেঙ্গা ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি। আর ঘিয়ে রঙের শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে দেখা যায় ভিকিকে। প্রিয় তারকার বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

আগেই জানা যায়, একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের কাছে বিয়ের ছবির স্বত্ব বিক্রি করেছেন ভিকি-ক্যাটরিনা। এজন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তারা। তা ছাড়া বিয়ের লোকেশন নিরাপত্তার চাদরে মোড়ানো। তারপরও অফিশিয়ালি ছবি প্রকাশের আগেই কীভাবে ছবি ও ভিডিও ফাঁস হলো সেটাই বিস্ময়ের বিষয়!যদিও এখন আর বিয়ের ছবি নিয়ে কোনো লুকোচুরি নেই।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের আসরে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২০ জন। অতিথিদের আগেই একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করানো হয়। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড, যা প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছিল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading