খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই: হানিফ

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই: হানিফ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১। আপডেট ২২:৪৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

তিনি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আনোয়ার হোসেন খাঁন এমপি, লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

মাহাবুব উল আলম হানিফ বলেন, সাজাপ্রাপ্ত কয়েদির দন্ড স্থগিত করে বিদেশে পাঠানোর কোন সুযোগ নেই। তা আমাদের দেশ কিংবা পৃথিবীর কোন দেশই পারমিট করে না। কারণ অন্যদেশে এদেশের আইন ওই কয়েদির ওপর কার্যকর করা সম্ভব নয়। খালেদা জিয়াও কয়েদি, এজন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading