ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭১ লাখ ২০ হাজার ৯৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৮১ লাখ টাকা।

সোমবার (১৩ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। স্কয়ার ফার্মা ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংক ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যারামিট সিমেন্ট, বিডি ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফু-ওয়াং সিরামিকস, জিবিবি পাওয়ার, গোল্ডেন সন, জিএসপি ফিন্যান্স, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, কেপিসিএল, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, নিউ লাইন ক্লোথিংস, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্য পেনিনসুলা, ফার্মা এইড, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার লিজিং, রহিমা ফুড, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম কটন, স্যালভো কেমিক্যাল, শাহজালাল ইসলামী ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading