করোনা আক্রান্ত কারিনা কাপুর

করোনা আক্রান্ত কারিনা কাপুর

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:২২

করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি এবং তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

দুই তারকাকে বিভিন্ন সময়ে পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। কারিনা কাপুর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যারা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তারা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।

কারিনা কাপুর খান এবং অমৃতা অরোরা বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বইয়ের বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। তাই দুই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই তাদের সংস্পর্শে আসা অন্যান্যদেরও সাবধান করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading