করোনায় প্রাণ গেলো একদিনে সাড়ে ৩ হাজার মানুষের

করোনায় প্রাণ গেলো একদিনে সাড়ে ৩ হাজার মানুষের

উত্তরদক্ষিণ । সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৯:৩০

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের।

সোমবার (২০ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ৭০ হাজার ১৯২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৩৫০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার ৮৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৫৫ জন। এর আগের দিন করোনায় মারা ৫ হাজার ১৫৪ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮৬১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জনের।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৮৮৬ জনের এবং মারা গেছেন ৪৫ জন । দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ২১৮ জন মারা গেছেন।

গত এক দিনে করোনায় রাশিয়ায় সবচেয়ে বেশি লোক মারা গেছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ২৩ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ১৪ হাজার ৭৯০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৭ হাজার ২০৩ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading