ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৪৭
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ১১ হাজার ৫৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৪৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটি ৫ কোটি ৫২ লাখ টাকার সেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার ব্লক মার্কেটে লেনদেন করা ডিএসইর অন্য কোম্পানিগুলো হলো- অ্যাডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বিএটিবিসি, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইস্টার্ন ব্যাংক, ফরচুন, গ্রামীণফোণ, জিএসপি ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, ম্যারিকো, ওরিয়ন ইনফিউশন,পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

