বিএমবিএর নতুন কমিটিকে সিএসইর শুভেচ্ছা

বিএমবিএর নতুন কমিটিকে সিএসইর শুভেচ্ছা

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:৩৫

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)।

সোমবার (২০ডিসেম্বর) সিএসইর ঢাকার কার্যালয়ে নতুন কমিটির সভাপতি মো. ছায়েদুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সিএসইর পরিচালক মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, বিএমবি-এর সভাপতি কার্যনির্বাহী সদস্য মাহবুব এইচ মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এবং বাজার উন্নয়নের জন্য একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading