লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ২০:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১২৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (২০ ডিসেম্বর) কোম্পানিটি ৮৫ লাখ ২৬ হাজার ৯১৮টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ২১ লাখ ৫০ হাজার ৫১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ২৬ লাখ টাকা।

ওয়ান ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ২০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading