বুকে ব্যথা নিয়ে ক্রিজ থেকে হাসপাতালে আবিদ

বুকে ব্যথা নিয়ে ক্রিজ থেকে হাসপাতালে আবিদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৪:৫০

কায়েদ-ই-আজম ট্রফির শেষ রাউন্ডে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাটিং করার সময় দুইবার বুকে ব্যথা অনুভব করেন আবিদ আলী। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত নেওয়া হয়েছে হাসপাতালে।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন, ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করছিলেন আবিদ। অপরাজিত ৬১ রানে প্যাভিলিয়নে ফেরানো হয় তাকে। তারপর হাসপাতালে।

তাকে হাসপাতালে নেওয়ার কথা এক্সপ্রেস নিউজকে নিশ্চিত করেছেন সেন্ট্রাল পাঞ্জাবের ম্যানেজার আশরাফ আলী, ‘এখনই কিছু বলা যাচ্ছে না, চেক আপের পরই প্রকৃত অবস্থা বলা যাবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড পরে সংবাদপত্র ডনকে জানায়, ‘তিনি এখন সুস্থবোধ করছেন।’ এই ইনিংস চলাকালে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন আবিদ।

৩৪ বছর বয়সী এই ওপেনার সম্প্রতি বাংলাদেশে দুই টেস্টের সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন। প্রথম টেস্টের দুই ইনিংসেই দলের সেরা স্কোরার ছিলেন, হন সিরিজের সেরা খেলোয়াড়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading