দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:০৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৭টির বা ৩৮.৮৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে হোয়ায়েল টেক্সটাইলের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস সোমবার হোয়ায়েল টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৭.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে হোয়ায়েল টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫.৬৫ শতাংশ, সোনালী পেপারের ৪.৯৯ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৪.৬৭ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৪.৬৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪ শতাংশ, সিলকো ফার্মার ৩.৮৪ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৩.৭৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৫৫ শতাংশ এবং প্রাইম ইন্সুরেন্সের ৩ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading