রূপে টেক্কা দিচ্ছে কাজল কন্যা নাইসা

রূপে টেক্কা দিচ্ছে কাজল কন্যা নাইসা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ । আপডেট ১০:৪০

সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরা ঘটা করে প্রতিবছর বড়দিন পালন করেন। কেক কাটা, ঘুরতে যাওয়া, পিকনিক ইত্যাদিতে দিন কাটে সবার। বড়দিন এমন একটি উৎসবের দিন, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠে। যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবেই মূলত খ্রিস্টানরা দিনটি পালন করেন। এটি তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব। তবে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের মানুষেরা নয় হিন্দু, মুসলিম সবাই এ দিন খুশিতে মেতে ওঠেন আর এ কথাই প্রমাণ করেন যে সৃষ্টিকর্তা জাতি ধর্ম দিয়ে হয় না, তিনি সবার মধ্যে সমানভাবে বিরাজ করেন।

এবারের বড়দিনের উৎসব শুরুর কয়েক ঘণ্টা আগেই বলিউডের জনপ্রিয় স্টার কিডদের ছবি আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় স্টার কিড নাইসা দেবগণের ছবি। অজয় এবং কাজলের প্রথম সন্তান নাইসা। ছোট থেকেই বাবা-মার জনপ্রিয়তার কারণে পাপারাজ্জিদের ক্যামেরার লাইমলাইটে থাকেন তিনি। শাহরুখ খান কন্যা সুহানার চেয়ে কোনো অংশে কম জনপ্রিয় নন তিনি। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, নাইসা একটি লাল রংয়ের বডিকোন ড্রেসে নিজেকে একটি সাজিয়ে তুলেছে। প্রী-ক্রিসমাস পার্টিতেই তাকে সবার মধ্যমণি হয়ে দেখা গেছে। এ বছর ১৮ বছর বয়সে পা রেখেছে নাইসা। বর্তমানে সে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে উচ্চশিক্ষা নিচ্ছে। সেখান থেকে পড়াশোনার ফাঁকে পার্টি এটেন্ড করে সেই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে নাইসা। আর তা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ছবিতে নাইসার স্টাইল স্টেটমেন্ট নিয়ে কোনো কথাই হবে না। অসাধারণ স্টাইলিশ এ স্টার কিড। দিনে দিনে তার রূপ আরও বাড়ছে, ছবি দেখে তা স্পষ্ট। অনেক নেটিজেনদের মনেই প্রশ্ন, ভবিষ্যতে কী নাইসা তার বাবা-মার পথ ধরে অভিনয় জগতকে বেছে নেবে নাকি অন্য কোনো প্রফেশনের দিকে এগোবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading