ডিএসই’র পরিচালক নির্বাচিত হলেন শরীফ আনোয়ার হোসেন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:০০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন।
রবিবার (২৬ ডিসেম্বর) পরিচালক নির্বাচনে রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করেছেন শরীফ আনোয়ার।
রোববার (২৬ ডিসেম্বর) পরিচালক নির্বাচনের জন্য রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে ভোট গ্রহণ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে নির্বাচন কমিশনের সদস্য হারুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ ও সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে ২৫৯ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ভোট প্রদান করেন। এতে জয়লাভ করেছেন শরীফ আনোয়ার।
ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমানের ৩ বছরের মেয়াদ শেষের পথে। তার জায়গায় পরিচালক হওয়ার জন্য আজ নির্বাচন হয়। এতে মনোনয়ন সংগ্রহ করেন ওই ২ জন।
জানা গেছে, পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য সময় নির্ধারিত ছিল। যা জমা দেওয়া গেছে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাহারের সময় রাখা হয়েছিল।
শরীফ আনোয়ার হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি:
শরীফ আনোয়ার হোসেন শেয়ারবাজারের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷ জনাব হোসেন ১৯৮৪ সাল থেকে শেয়ারবাজারের সাথে যুক্ত হন৷
শরীফ আনোয়ার হোসেন ২০১৩ সালে প্রথমবারের মতো ডিএসই’র পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ডিমিউচুয়ালাইজড ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিএসই ট্রেক হোল্ডারস ক্লাবের (প্রাক্তন মেম্বার্স ক্লাব) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

