বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু ৩০ ডিসেম্বর

বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু ৩০ ডিসেম্বর

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৩:৪০

আগামী ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৪দিন দেশব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানান।

মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে দেশব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা অনুষ্ঠিত হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading