১৫ কোম্পানির এজিএম মঙ্গলবার
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৫০
শেয়ার বাজারে তালিকাভুক্ত ১৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হবে। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো—আইসিবি, খুলনা পাওয়ার, এমএল ডাইং, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড, আমরা নেটওয়ার্কস, বসুন্ধরা পেপার মিলস, জেনারেশন নেক্সট ফ্যাশনস আমরা টেকনোলজিস, ফনিক্স ফাইন্যান্স, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, আলহাজ্ব টেক্সটাইল, এমবি ফার্মা, বাংলাদেশ অটোকার্স এবং ইয়াকিন পলিমার।
কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ অটোকার্সের দুপুর ১২টায়, বসুন্ধরা পেপার মিলসের বেলা ১১টায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের সকাল ১০টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনসের বেলা সাড়ে ১১টায়, ন্যাশনাল ব্যাংকের সকাল সাড়ে ১০টায়, ন্যাশনাল ফিডের বেলা ১১টায়, ফনিক্স ফাইন্যান্সের বেলা সাড়ে ১১টায়, আইসিবির সকাল সাড়ে ১০টায়, খুলনা পাওয়ারের বেলা ১১টায়, এমএল ডাইংয়ের বেলা সাড়ে ১১টায়, আমরা নেটওয়ার্কসের সকাল ১০টায়, আমরা টেকনোলজিসের বেলা ১১টায়, আলহাজ্ব টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায়, এমবি ফার্মার বেলা ১১টায় এবং ইয়াকিন পলিমারের বেলা ১১টায় এজিএম হবে।

