দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.৫৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা কনডেন্সড মিল্কের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার মেঘনা কনডেন্সড মিল্কের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৪.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্সড মিল্ক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এএমসিএল প্রাণের ৩.৮৫ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৩.৮৩ শতাংশ, মেঘনা পেটের ৩.৬০ শতাংশ, জেমিনী সী ফুডের ৩.৫৭ শতাংশ, এপেক্স ফুডের ৩.৪২ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৩.৩৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, আমান কটনের ৩.০৬ শতাংশ এবং ঢাকা ডায়িংয়ের ৩ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading