পরীমনিকে অশ্লীল ছবি-ভিডিও সরানোর নোটিশ

পরীমনিকে অশ্লীল ছবি-ভিডিও সরানোর নোটিশ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:২০

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ৩০ দিনের মধ্যে নিজের অশ্লীল ছবি ও ভিডিও সরানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে ঢালিউডের আলোচিত তারকা পরীমনিকে।

সোমবার (২৭ ডিসেম্বর) যৌথভাবে তার ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

নোটিশে লেখা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সকল প্রকার অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সকল প্রকার অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোন উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোন শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিএফডিসির ঠিকানায় শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে এ নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট হাসান এন্ড অ্যাসোসিয়েটস।
সেখানে বলা হয়েছে, বিগত ২৪ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু হোটেলে ৩০তম জন্মদিনে যে অশালীন পোশাকের উল্লেখ করা হয়েছে। সেই পার্টিতে পরীমনির ভিডিওতে নারীরা নেতিবাচক মন্তব্য করেছেন।

নোটিশ প্রসঙ্গে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading