মা হচ্ছেন তিশা

মা হচ্ছেন তিশা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৪৫

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার চলতি বছরের ১৬ জুলাই ১১ বছর পূর্ণ হয়েছে দাম্পত্য জীবনের। ২০১০ সালে দেশের এই জনপ্রিয় নির্মাতা ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ১১ বছর পরে তাদের ঘরে আসছে নতুন অতিথি।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুখবরটি জানিয়েছেন নির্মাতা ফারুকী নিজেই।

ফারুকী তার ফেসবুক তিশার সঙ্গে দু’টি ছবি শেয়ার করেন। আর এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, যখন তোমার জন্ম হয়। তখন একই সাথে আসলে জন্ম হয় আমাদেরও আমি যখন কবিতা লিখি তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়?

তিনি আরও লেখেন, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে-তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত?”

অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

অন্যদিকে, নুসরাত ইমরোজ তিশা। তার ফেসবুক এক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন-আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?

আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading