রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে নো পাওয়ার, নো পেমেন্ট
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৫৫
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে নো পাওয়ার, নো পেমেন্ট করছি। এখানে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিল, সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।’
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আমাদের আরও অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। আমাদের কিছু পাওয়ারপ্ল্যান্ট পাইপলাইনে ছিল, সেগুলোকে আমরা এখন আর অনুমোদন দিচ্ছি না। আটটি পাওয়ার প্ল্যান্ট এভাবে বাতিল করা হয়েছে, যেগুলো পাইপলাইনে ছিল। কারণ হলো, এরই মধ্যে সরকার আমাদের ক্লাইমেট চেঞ্জের প্রভাব থেকে দেশকে রক্ষা করার জন্য এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত থাকায়
নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমাদের এখানে তারা আরও এক, দুই কিংবা পাঁচ বছর অপারেট করবে। সেজন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। শুধু চার্জ দিতে হবে যখন তাদের কাছ থেকে ইলেক্ট্রিসিটি কিনব, যে পরিমাণ কিনব সে পরিমাণ চার্জ। এখানে আমরা কোনভাবে লস করার সুযোগ রাখিনি।’
বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের অ্যাফোর্টেবিলিটি কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের প্রাইজ বাড়ানো হবে কিনা সে প্রস্তাব এখনো আমাদের কাছে আসেনি, যখন আসবে তখন আপনাদের কাছে সেটি শেয়ার করব এবং আপনারা জানতে পারবেন।’
ইউডি/সুস্মিত

