২০২১ সালে বিএসইসি জরিমানার কবলে ৮ প্রতিষ্ঠান

২০২১ সালে বিএসইসি জরিমানার কবলে ৮ প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৩০

২০২১ সালে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার অপরাধে শেয়ারবাজারের ৮ প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে, বছরজুড়ে জরিমানার কবলে পড়া প্রতিষ্ঠানগুলো হলো- স্কাইস সিকিউরিটিজ, সাবভেলি সিকিউরিটিজ, বালি সিকিউরিটিজ, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মুন্নু সিরামিক, এমটিবি সিকিউরিটিজ, নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড।

৭৫৭তম কমিশন সভায় জরিমানা: বিএসইসির ৭৫৭তম কমিশন সভায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তিন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর মধ্যে- স্কাইস সিকিউরিটিজ কর্তৃক রুল ৮(১) অব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ আইনসহ মার্জিন ঋণ প্রদান সংক্রান্ত কমিশনের ডাইরেকটিভ ভঙ্গের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে।

সাবভেলি সিকিউরিটিজ কর্তৃক রুল ৪(১) এবং ৮(১) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এবং বাই ল ৭.৩.৩ (বি) অব দ্যা সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ বাই ল ভঙ্গ সহ মার্জিন রুল, ১৯৯৯ ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে।

এছাড়াও প্রতিষ্ঠানটির অথোরাইজড রিপ্রেজেন্টিটিভ অব সাবভেলি সিকিউরিটিজ) ইকবার হোসেন কর্তৃক ক্রয়/বিক্রয় আদেশ ফর্মে সইবিহীন ট্রেড সম্পাদন করায় রুল ৪(১) অব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ আইন ভঙ্গের দায়ে ইকবার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

৭৫৮তম সভায় জরিমানা : বিএসইসির ৭৫৮তম সভায় সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করার অপরাধে বালি সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে।

কোম্পানির কনসুলেটেড কাস্টমার ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল বজায় না রেখে রুল ৮এ(১) এবং (২) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ ভঙ্গ করেছে।

কোম্পানির পরিচালকদের এবং পরিচালককের স্ত্রীকে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিএসইসি ডাইরেকটিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ডেটেড মার্চ ২৩, ২০১০ ভঙ্গ করেছে।

কোম্পানি ট্রেডিং এর প্রথম থেকে ত্রিশ দিবসের মধ্যে নতুন তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান করায় বিএসইসি ডাইরেকটিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৭ ডেটেড অক্টোবর ২৭, ২০১৫ ভঙ্গ করেছে।

কোম্পানি তার কিছু গ্রাহককে মার্জিন চুক্তিপত্র না থাকা সত্ত্বেও নগদ হিসাবে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে রুল ৩(১) এবং ৩(২) অব মার্জিন রুলস, ১৯৯৯ এবং সেকশন ১৬(এ) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।

কোম্পানির একটি স্বতন্ত্র এবং যৌথ হিসাবের নামে অতিরিক্ত হিসাব পরিচালনা করায় ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ২৬(১) ভঙ্গ করেছে।

কোম্পনির অনুমোদিত প্রতিনিধির মাতার নামে ঋণ সুবিধা প্রদান করায় সবিএসইসি ডাইরেকটিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ডেটেড মার্চ ২৩, ২০১০ ভঙ্গ করেছে এবং কোম্পানি মার্জিন সুবিধার আওতায় গ্রাহককে ‘জেড’ ক্যাচাগরি সিকিউরিটিজ ক্রয়ের অনুমতি দেয়ায় বিএসইসি ডাইরেকটিভ নং এসইসসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ ডেটেড অক্টোবর ০১, ২০০৯ ভঙ্গ করেছে। একারণে বালি সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে।

৭৬১তম কমিশন সভায় জরিমানা: বিএসইসির ৭৬১তম সভায় সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেকশন ১৭(ই)- (ii) (iii) (v) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করেছে।

৭৬১তম কমিশন সভায় জরিমানা: বিএসইসির ৭৬১তম কমিশন সভায় শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ১ কোটি টাকা করে জরিমানা করেছে বিএসইসি। মুন্নু সিরামিক রুল ১২(১) (২) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭, কমিশনস নোটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/অ্যাডমিন/৮১ ডেটেড জুন ২০, ২০১৮ এবং সেকশন ১৭ (বি) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ ভঙ্গের দায়ে মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ কোটি টাকা করে জরিমানা করেছে।

একই কমিশন সভায় সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লংঘনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা করেছে বিএসইসি। এগুলো হলো- এমটিবি সিকিউরিটিজ, নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা এবং নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading