৪ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ২ জানুয়ারি, রবিবার থেকে কোম্পানিগুলো ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। সূত্র-ডিএসই ।
কোম্পানিগুলো হচ্ছে-গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিকিউ বলপেন, সিলভা ফার্মা ও বঙ্গজ লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন হার্ভেস্ট ৫ শতাংশ, জিকিউ বলপেন ৫ শতাংশ, সিলভা ফার্মা ৫ শতাংশ এবং বঙ্গজ ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
ইউডি/সুস্মিত

