আমতলী প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি পাননা, সাধারণ সম্পাদক নবীন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৪০
দৈনিক ইত্তেফাক আমতলী সংবাদদাতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননা আমতলী প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সৈয়দ নূহু উল আলম নবীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১০টায় ডাকবাংলো হলরুমে আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক’র রিপোর্ট উপস্থাপন করেন। সৈয়দ নূহু উল আলম নবীন অর্থ সম্পাদক’র রিপোর্ট উপস্থাপন করেন। গাজী মতিয়ার রহমান ও কল্যান তহবিল সম্পাদক’র রিপোর্ট উপস্থাপন করেন মো. হাবিবুর রহমান।
কার্যকারী কমিটির অন্যান্য সদস্যরা হল, সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার ও রেজাউল করিম, অর্থ সম্পাদক গাজী মতিয়ার রহমান, সহসম্পাদক মনিরুজ্জামান সুমন আকন, কল্যান তহবিল সম্পাদক মো.হাবিবুর রহমান, তথ্য গবেষণা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহসীন মাতুব্বর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান। সদস্যবৃন্দ মো.জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, জিএম মুসা, সাফায়াত আল মামুন, এসএম নাসির মাহমুদ, কেএম সোহেল, আবদুর রহমান সালেহ, জাহিদুল ইসলাম রাসেল।
সহযোগী সদস্য হিসাবে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, অধ্যাক্ষ সুজা উদ্দিন মাহমুদ, হাফিজুর রহমান খান রিয়াজ, রুহুল এ মামুন, মো. মনিরুজ্জামান, এসএম কামরুজ্জামান, তানভীর মোর্শেদ নাদিম, আবদুল কাইয়ুম, নাসরিন শিপু তানভীর আহমেদ রুবেল, মাহমুদুল হাসান রাকিব, নাদিম ও মুবদী সরোয়ার সওম ও শিউলি বালা।

