১৬ জানুয়ারি বছরের প্রথম সংসদ অধিবেশন

১৬ জানুয়ারি বছরের প্রথম সংসদ অধিবেশন

উত্তরদক্ষিণ । শনিবার, ১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:১০

নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি। শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২ সালের ১৬ জানুয়ারি (রোববার) বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading