আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল প্রাণ

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল প্রাণ

উত্তরদক্ষিণ । শনিবার, ১ জানুয়ারি ২০২২ । আপডেট ২১:০০

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ এর সহযোগী প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল) আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড- ২০২০ অর্জন করেছে।

শনিবার (১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ইনস্টিটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ পুরস্কার দিয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল।

এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading