দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৫৭.৫৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ই-জেনারেশনের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রবিবার ই-জেনারেশনের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ই-জেনারেশন ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, লাভেলো আইশক্রিমের ৯.৭৫ শতাংশ, রিং-শাইন টেক্সটাইলের ৯.২৭ শতাংশ, আমান ফিডের ৮.৯০ শতাংশ, আইসিবি-৩য় এনআরডি মিউচুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, রিলায়েন্স-১ম মিউচুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৬.৯৪ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৬.৯৩ শতাংশ, ফরচুন সুজের ৬.১৩ শতাংশ দর বেড়েছে।

