সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:২০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা ও দূরদর্শী পদক্ষেপের ফলে সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। যার ফলে জনগণ স্বস্তিতে যাতায়াত করতে পারছে।

সোমবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-কে বিনামূল্যে গাড়ী সরবরাহের সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, দেশের নাগরিকগণ যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারে সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছে। নাগরিকদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের আরো সুপ্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। গাড়ি চালকরা যাতে একটি নির্দিষ্ট সময় পর বিশ্রাম নিতে পারে, সেজন্য মহাসড়কগুলোর পাশে পর্যাপ্ত বিশ্রাম কক্ষ তৈরি করতে হবে। গাড়ি চালনায় তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষে পরিবহন কমিশনার মোঃ মিজানুর রহমান এবং বিআরটিসি’র পক্ষে সংস্থাটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর কাছে ২৯টি গাড়ি হস্তান্তর করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যানবাহনের চাবিগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামের হাতে তুলে দেন। বিআরটিসি’র ড্রাইভিং প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে গাড়িগুলো সরবরাহ করা হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading