সূচকে বড় উত্থানের দিনে বেড়েছে লেনদেন

সূচকে বড় উত্থানের দিনে বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ জানুয়ারি) সূচকের বড় উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯২৯.৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৩.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৭৫.৮৮ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি শেয়ার দর। ডিএসইতে এদিন ১ হাজার ৪০৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২২৭ কোটি টাকার বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১০২.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২০৭.২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৭২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৭.৪৯ পয়েন্টে এবং সিএসআই সূচক ১১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৪.৫৫ পয়েন্টে।

বুধবার সিএসইতে ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৪টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে সিএসইতে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading