বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন

বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫০

বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ মোড়ক উন্মোচন করা হয়।

বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, ইউএসএআইডির বাংলাদেশের অ্যাক্টিং মিশন ডাইরেক্টর ব্যারি টি গিল, পরিকল্পনা অধিদপ্তরের এনডিসি মহাপরিচালক (গ্রেড ১) সাহান আরা বানু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব নীতিশ চন্দ্র সরকার।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচনের মাধ্যমে টেকসই স্বাস্থ্য উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে বলে মত প্রকাশ করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading