২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৬’শ কোটির ঘর অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ডিএসইতে ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ২১ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। এদিন সিএসইতে ৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading