লঞ্চভাড়া বাড়ল: সর্বনিম্ন  কত?

লঞ্চভাড়া বাড়ল: সর্বনিম্ন  কত?

উত্তরদক্ষিণ। বুধবার (০৬ মে) ২০২৬, আপডেট ২১:৩০

দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া গতকাল থেকেই কার্যকর করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক যাত্রীভাড়া বৃদ্ধি করা হয়েছে।
 
পুনর্নির্ধারিত হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৭৭ টাকা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২.৯৫ টাকা করা হয়েছে।
 
১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ২.৩৮ টাকা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading