কাপ্তান বাজারে অগ্নিকান্ডে নিহত ১

কাপ্তান বাজারে অগ্নিকান্ডে নিহত ১

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৪৫

রাজধানীর কাপ্তান বাজারের কসাইপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন। শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading