বিএনপির মানব সমাবেশ শুরু
উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৪৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ডাকা মানব সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শুরু হয়। নারী ও শিশু অধিকার ফোরাম এ মানব সমাবেশের আয়োজন করেছে।
মানব সমাবেশ কেন্দ্র করে সকাল ৯টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খােকন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনেরন বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইউডি/ অনিক

