করোনায় আক্রান্ত শ্রীলেখা মিত্র

করোনায় আক্রান্ত শ্রীলেখা মিত্র

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৩৫

ইন্ডিয়াতে করোনার তৃতীয় ঢেউ বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। টলিউডের অনেক তারকাও ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রীলেখা মিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শ্রীলেখা। নিয়মিত নিজের বিষয়ে ভক্তদের তথ্য জানান। শুক্রবার (৭ জানুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘রিপোর্টের অপেক্ষায় আছি। এরকম অপেক্ষা বোধহয় কোনো বয়ফ্রেন্ডের জন্যও করিনি।’ এর কিছুক্ষণ পরই তিনি কোভিড পজিটিভ হওয়ার কথা জানান।

করোনাভাইরাসে আক্রান্তের হওয়ার পর ফেসবুক লাইভে শ্রীলেখা জানান, কখনো ভাবেননি তার রিপোর্ট পজিটিভ আসবে। কারণ তেমন কোনো উপসর্গ ছিল না।

এর আগে অভিনেতা দেব, পরমব্রত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, মিমি চক্রবর্তী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। করোনার এই তাণ্ডবের কারণে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading