রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের, সম্পাদক রুবেল
উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৪৫
পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সিকদার জোবায়ের হোসেন সভাপতি এবং ভোরের কাগজের কামরুল হাসান রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাব কার্যলায়ে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার হাফিজুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি সিকদার জাবির হোসেন, জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, মো. নুরুজ্জামান, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রহিম গাজী, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সায়েম, নাজমুল কবির সুমন, ইয়াসিন মাহমুদ, সাগর মাহমুদ।

