সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:০৫

আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই ।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬ কোটি ৩৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯৪ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ১৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৮৯ পয়েন্ট। এদিন সিএসইতে ৪৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading