আইভীর কথার উত্তর দেবো নৌকার বিজয়ের পর: শামীম ওসমান

আইভীর কথার উত্তর দেবো নৌকার বিজয়ের পর: শামীম ওসমান

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫০

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আমাকে নিয়ে যা বলছে, এটার উত্তর দেবো নৌকা বিজয়ী হওয়ার পর। নির্বাচন করতে গেলে অনেক সময় মাথা ঠিক থাকে না। আইভী কী বলছে, এটা তার ব্যাপার। আমি এমন কোনো কথা বলব না, যাতে নির্বাচনে প্রভাব পড়ে। আমার মনে চাপা কষ্ট ছিল। এ কারণে আগে সমর্থন প্রকাশ কনিনি। আজ থেকে নৌকার পক্ষে নামলাম। আমার সব নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করবে, এটা আমার আহ্বান।’

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান আরও বলেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি। এখানে অন্য খেলার চেষ্টা করবেন না। কোনো পদ-পদবির জন্য রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে। বিচার পেয়েছি। এখন আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে রাজনীতি করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ মো. বাদল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, চন্দন শীলসহ সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading