ছিন্নমূল মানুষের মাঝে আ. লীগের শীতবস্ত্র বিতরণ

ছিন্নমূল মানুষের মাঝে আ. লীগের শীতবস্ত্র বিতরণ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:০৫

অসহায়, হতদরিদ্র, নিঃস্ব, ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি। গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর মালিবাগ রেল গেইটে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। সব দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরিব অসহায় মানুষের পাশে ছিল, আছে ও আগামীতেও থাকবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য মিজানুর রহমান রুবেল, শাজাহানপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীপন আলী খান প্রমুখ।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading