আইসিইউ-তে লতা মঙ্গেশকর

আইসিইউ-তে লতা মঙ্গেশকর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৩০

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নি।

৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর দীর্ঘদিন ধরেই নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। আগেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সম্প্রতি তার মৃদু করোনার লক্ষণ দেখা দেয়। পরে পরীক্ষা করালে ফল পজিটিভ আসে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading