বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ লাখের বেশি করোনা শনাক্ত

বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ লাখের বেশি করোনা শনাক্ত

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:২৫

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২৭ লাখের বেশি মানুষের।

বুধবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ মতে, সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ২১ হাজার ৩১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৩৬৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৬ কোটি ১৬ লাখ ৫৯ হাজার ৪৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৪৭ জন। এর আগের দিন করোনায় মারা যান ৪ হাজার ৫১২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭ লাখ ৭২ হাজার ৬৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ১৯ লাখ ৮০ হাজার ৫৪৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানি হয়েছে দেশটিতে। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন। এখন পর্যন্ত আমেরিকা ৬ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৬৩ হাজার ৮৯৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading