দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির বা ২৩.২৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লাভেলো আইসক্রিমের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার লাভেলো আইসক্রিমের ক্লোজিং দর ছিল ৪৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকসের ৯.৮২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৯.৫৪ শতাংশ, এএমসিএল প্রাণের ৮.৭২ শতাংশ, রবি আজিয়াটার ৭.৮৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৭২ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৯ শতাংশ, সোস্যাল ইসলামি ব্যাংকের ৬.৫০ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৬ শতাংশ এবং আমান কটনের ৫.১১ শতাংশ দর বেড়েছে।

