লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)। কোম্পানিটির ৮৭ কোটি ২৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকার। ৭১ কোটি ৮০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রক সিরামিকস।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, পাওয়ার গ্রিড, ফারইস্ট লাইফ, জিপিএইচ ইস্পাত, পেনিনসুলা, লাভেলো আইসক্রিম এবং তিতাস গ্যাস।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading