ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন

ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩৫

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার (১৬ জানুয়ারি) ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকার।

এছাড়া, পেনিনসুলার ২ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার টাকার, আএকে সিরামিকের ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৬০ লাখ ৩৭ হাজার টাকার, লিন্ডে বিডির ৫০ লাখ ৪৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪৯ লাখ টাকার, কর্ণফুলীর ইন্স্যুরেন্সের ৪৪ লাখ ৭০ হাজার টাকার, আইসিবির ৪১ লাখ ৯৯ হাজার টাকার, ফার্মাএইডের ৪১ লাখ ২৮ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৩৫ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ৩৩ লাখ ৮৪ হাজার টাকার, আরডি ফুডের ৩০ লাখ ৬৯ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪ লাখ ৯৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২১ লাখ ৯২ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২১ লাখ ৬ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ১৬ লাখ ৩৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৩ লাখ ২৫ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১১ লাখ ৬০ হাজার টাকার, প্রাইম লাইফের ১০ লাখ ৭৪ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৮ লাখ ৮৫ হাজার টাকার, আমরা টেকের ৭ লাখ ৬৬ হাজার টাকার, ডাচবাংলা ব্যাংকের ৭ লাখ ৩৬ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৭ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৭ লাখ ৭ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের ৫ লাখ ৯৭ হাজার টাকার, এপেক্স ফুডের ৫ লাখ ৩২ হাজার টাকার এবং পদ্মা লাইফের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading